০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না: নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “শুধু শেখ হাসিনার পতনই আমাদের আন্দোলনের লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল স্বৈরাচারী কাঠামোর পতন।”

তিনি আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিলেও এর সুফল ভোগ করছে রাজনৈতিক দলগুলো। এতে করে জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিচার ব্যবস্থার প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের মাধ্যমে বিচার প্রক্রিয়া আদৌ সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে সরকার ঋণখেলাপিদের পুনর্বাসনের পথ তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক সংস্কার উপেক্ষা করা হলে আন্দোলনের পথেই আবারও নামতে বাধ্য হবে বিরোধী দলগুলো।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

ভাষাসংগ্রামীদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করল ক্যাম্বেলটাউন বাংলা স্কুল

সংবিধান সংস্কার পরিষদ না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬