8:15 am, Thursday, 9 July 2026

২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের

আগামী ২০ রমজানের মধ্যে এক মাসের সমপরিমাণ ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ দাস-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাজাহান ও কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে মালিকপক্ষ ‘জেনারেল ডিউটি’র নামে শ্রমিকদের ওপর অতিরিক্ত শোষণ চালাচ্ছে। তারা বলেন, ছুটি নিয়ে মালিকদের এই কারচুপি বন্ধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ঈদের ঠিক আগে পূর্ণ বোনাস না দিয়ে অল্প কিছু অর্থ পরিশোধের যে পুরনো কৌশল মালিকরা অনুসরণ করে আসছে, তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধ না হলে ঈদের আনন্দ শ্রমজীবী মানুষের কাছে অর্থহীন হয়ে পড়ে। তাই বকেয়া বেতন, পূর্ণ ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক বেতন দ্রুত পরিশোধের দাবি জানান তারা।

সমাবেশ থেকে আগামী ৬ মার্চ বকেয়া বেতন, পূর্ণ ঈদ বোনাস ও মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে দেশের সব গার্মেন্ট শিল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three − 2 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

২০ রমজানের মধ্যে পূর্ণ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের

Update Time : ০৫:৩২:২৭ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬