8:10 pm, Thursday, 9 July 2026

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়েই দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো এবং ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করতে সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল নিজ এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সবসময় ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে ঋণী। আপনাদের সমর্থন ও ভালোবাসার কারণেই আমি কাজ করার সুযোগ পেয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জানা গেছে, সরকার গঠনের পর তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের অংশ হিসেবে শুক্রবার বিকেলে তিনি ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিকেলে জেলা বিএনপি মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন। পরদিন সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seventeen − 8 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

Update Time : ০৫:৩৭:৩২ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬