8:29 am, Wednesday, 29 April 2026

যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্তরিকভাবে কাজ করছে এবং ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে চলমান তদন্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটিই সরকারের অবস্থান। ইতোমধ্যে তদন্ত হয়েছে, প্রয়োজনে আরও তদন্ত করা হবে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁওবাসীর কাছে আমি সবসময় ঋণী। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আজ আমি মন্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি।”

এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 + 15 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

Update Time : ০৫:৪৯:১৮ pm, Friday, ২৭ ফেব্রুয়ারী ২০২৬