1:48 pm, Tuesday, 28 April 2026

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের মহিলা বিভাগের

সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব থেকে রাষ্ট্রকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মহিলা বিভাগের সেক্রেটারি মুছাম্মত রুকসিনা সিদ্দিকা বলেন, পূর্ববর্তী সময়ে দেওয়া আদালতের রায়গুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হতো, তাহলে তাহিয়া আমিনাসহ অনেক নারী ও শিশুকে জীবন দিতে হতো না। তিনি বলেন, আইন কেবল কাগজে-কলমে থাকলে চলবে না; বাস্তব জীবনে তার কার্যকর প্রয়োগ না হলে সেই আইনের কোনো মূল্য থাকে না।

তিনি আরও বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হলেও বাস্তবে সাধারণ মানুষ—বিশেষ করে নারী ও শিশুরা—নিজেদের ঘর কিংবা পরিচিত পরিবেশেও নিরাপদ নয়। জনগণের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে এবং এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় সরকার ও প্রশাসনকেই বহন করতে হবে।

জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমেনা বেগম বলেন, রমজান মাস শান্তি ও নিরাপত্তার মাস হলেও আজ নারীদের রাস্তায় নামতে হচ্ছে প্রতিবাদের জন্য। তিনি অভিযোগ করেন, সারাদেশে শিশুদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সমাজব্যবস্থায় নব্য আইয়ামে জাহেলিয়ার চিত্র দেখা যাচ্ছে, যেখানে শিশুদের ওপর জাহেলিয়াত যুগের মতোই নির্মম নির্যাতন চালানো হচ্ছে।

আরেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মার্জিয়া বেগম বলেন, নারী ও শিশুদের ওপর নির্যাতন, সহিংসতা ও ধর্ষণের ঘটনা পুরো জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। এসব অপরাধ দমনে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মহিলা বিভাগের মানবসম্পদ ও আইন বিষয়ক সম্পাদক ডা. সাকিবুন্নাহার মুন্নী, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জান্নাতুল কারীম, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি আমেনা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

six − 2 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের মহিলা বিভাগের

Update Time : ০১:২৬:৩২ pm, Saturday, ২৮ ফেব্রুয়ারী ২০২৬