4:12 am, Thursday, 9 July 2026

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:৪১ pm, Sunday, ১ মার্চ ২০২৬
  • 125 Time View

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনতে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।

মন্ত্রী বলেন, সম্ভাব্য ভূমিকম্পের পর প্রাথমিক আশ্রয়কেন্দ্র হিসেবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভূমিকম্পের সময় এবং পরবর্তী করণীয় বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আসাদুল হাবিব (দুলু) আরও জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি প্রাথমিক ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এই পরিকল্পনার অগ্রগতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সম্ভাব্য দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণই সরকারের প্রধান লক্ষ্য।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 + 19 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : ০১:০৪:৪১ pm, Sunday, ১ মার্চ ২০২৬