2:37 am, Friday, 10 July 2026

দীর্ঘ ১৮ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ১৮ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১২ দিনের ছুটি নির্ধারিত ছিল। তবে ২৭ মার্চ গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হওয়ার কারণে ছুটির সময়সূচিতে পরিবর্তন এনে ১১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত মোট ১৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকবে।
তবে প্রশাসনিক কার্যক্রম বিবেচনায় অফিসসমূহ ১১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট ১৩ দিন বন্ধ থাকবে। ২৪ মার্চ থেকে অফিস খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
এতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ, দফতর ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগের পূর্বে পানির কল, ফ্যান, লাইট, এসিসহ সকল বৈদ্যুতিক সরঞ্জামের সুইচ বন্ধ করে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটিকালীন সময়ে জরুরি কার্য সম্পাদনের জন্য স্ব স্ব বিভাগ ও দপ্তর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twelve + 7 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

দীর্ঘ ১৮ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি

Update Time : ০৮:৪১:২৫ pm, Monday, ২ মার্চ ২০২৬