3:58 pm, Tuesday, 28 April 2026

ববিতে নারী শিক্ষার্থীদের গোপন ছবি ও ভিডিও  ধারণ,অভিযুক্ত ছাত্রের বহিষ্কার ও গ্রেফতার দাবি

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রসায়ন বিভাগের তুর্য্য বাড়ৈ নামক এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী নারী শিক্ষার্থীদের ছবি গোপনে ধারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিকৃতি এবং অপব্যবহারের ভয়াবহ অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের সহপাঠীরা।
‎অভিযোগপত্রে উল্লেখ করা হয়,দীর্ঘদিন ধরে (অভিযোগ অনুযায়ী ২০২৪ সাল থেকে) সহপাঠী নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি তার ব্যক্তিগত ডিভাইসে সংরক্ষণ করে আসছিলেন। সম্প্রতি তার ডিভাইস জব্দ করে সেখানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আপত্তিকর ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সম্পাদিত ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
‎ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে পারে এমন আশঙ্কায় তারা মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দাবি করেন, বিষয়টি শুধু ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়, বরং এটি একটি সংগঠিত চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধও হতে পারে।
‎অভিযোগে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর স্নাতকোত্তর শ্রেণির ভর্তি বাতিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার এবং তার স্নাতক শ্রেণির সনদ বাতিলের দাবি জানিয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্ভাব্য জড়িত চক্রের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 + 18 =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ববিতে নারী শিক্ষার্থীদের গোপন ছবি ও ভিডিও  ধারণ,অভিযুক্ত ছাত্রের বহিষ্কার ও গ্রেফতার দাবি

Update Time : ০৩:০২:২০ pm, Wednesday, ৪ মার্চ ২০২৬