5:11 am, Thursday, 9 July 2026

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতী অ্যালামনাই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে নগরীর হোটেল সৈকতের সাঙ্গু হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের কৃতী প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান দুই শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর। সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মেজর (অব.) মো. নুরুল হুদা কুতুবী, সমিতির জীবন সদস্য ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতি-এর সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি-এর ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, রাজনীতিবিদ অধ্যাপক ইউনুস চৌধুরী, সমিতির প্রাক্তন সহ-সভাপতি এসএম মাহবুবুর রহমান, সমিতির পৃষ্ঠপোষক নাহিদ বানু, প্রবীণ জীবন সদস্য অধ্যাপক লিয়াকত আখতার সিদ্দিকী এবং ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় প্রাক্তন পরিচালক মাওলানা আবু আহসান মোহাম্মদ বোরহান উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সেলিম।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কৃতী অ্যালামনাইবৃন্দ ও বিভাগের দুই ছাত্রকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত কৃতীজনরা হলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলম, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর মো. রেজা খান হেলালী, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবনিযুক্ত প্রভাষক আহমদ ইমরানুল আজিজ তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জনকারী সমিতির জীবন সদস্য অ্যাডভোকেট আবদুল আজিজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন-২০২৫ এ সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এম.এ. শ্রেণির শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক ও নির্বাহী সদস্য পদে বিজয়ী বিভাগের এম.এ. শ্রেণির শিক্ষার্থী মো. সোহানুর রহমান (সোহান)।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক ফজলুল কাদের চৌধুরী, যুগ্ম সম্পাদক আ ন ম নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক হোসাইনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নুরুল বশর রাসেল, দফতর সম্পাদক মুহাম্মদ আইয়ুব আলী, তথ্য, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক জয়নাাল আবেদীন জনি এবং নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ মনছুরী, এ টি এম তোহা, মো. আবু সালেহ ও মোহাম্মদ অহিদুল ইসলাম খোকা। এতে সমিতির জীবন সদস্য, বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করেন।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

8 − 2 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Update Time : ০৯:৪৬:৪১ pm, Wednesday, ৪ মার্চ ২০২৬