10:57 pm, Wednesday, 8 July 2026

চবিতে ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর নতুন কমিটি ঘোষণা, সভাপতি আশিক–সাধারণ সম্পাদক মাহি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠন ভয়েস অব স্টুডেন্টসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে তানিয়া আক্তার মাহি দায়িত্ব পেয়েছেন।
সম্প্রতি সংগঠনটির এক সভায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।
কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু নাসিম। সহ-সভাপতি ও সহ-প্রতিষ্ঠাতা ইফতেখার হোসাইন ও রাবিউল হাসান শাফি। সিনিয়র যুগ্ম সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা সুলতানুল আরেফিন। যুগ্ম সম্পাদক মো. শান্ত মিয়া। সাংগঠনিক সম্পাদক উলফাতুর রহমান রাকিব ও ওয়াহিদা সুলতানা নিলিমা। দপ্তর সম্পাদক হাবিবুর রহমান সুমন এবং সহকারী দপ্তর সম্পাদক সুয়াইব ইসলাম শুভ। অর্থ সম্পাদক ইমতিয়াজ ইসমাইল ও আরাফাত আল রিয়াদ।
ইভেন্ট সম্পাদক সাইয়েদা ওয়াজিহা নাওয়ার ও জাছিয়া মারিয়াম। সাংস্কৃতিক সম্পাদক মারিয়া আলম এবং সহকারী সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া মিম।
জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলি আহসান মুজাহিদ, উম্মে হুন্নি উস্রাত ও তরিকুল ইসলাম পথিক। মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মাঝহারুল ইসলাম শুভ ও রাহুল হাসান। মাল্টিমিডিয়া সম্পাদক জিয়াউর রহমান।
লজিস্টিকস সম্পাদক আবু সালেহ ইব্রাহিম, মোহাম্মদ ওসমান গনি, জুরাইয়েদ হাকিম ও মনোয়ার হোসেন অর্পণ। প্রোগ্রামিং সম্পাদক হিসেবে নূরজাহান আলম বৃষ্টি, ইমাম হাসান, সুমাইয়া ইসলাম ও মোস্তাকিম চৌধুরি সামি। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ বিন আহসান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাসনিম বিনতে মাযহার, মাসুদুর রহমান নয়ন, তাজকিরাতুন নূর অপি, আবরার রহমান, হুমাইরা তাসপিকা তিশা, তন্ময় সাহা, উৎসব সরকার ও সাব্বির হোসেন।
নবনির্বাচিত সভাপতি আশিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে তারা সবসময় সোচ্চার থাকবেন। আবাসন, পরিবহন ও অ্যাকাডেমিক জটিলতাসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মাহি বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তাদের লক্ষ্য। ক্যাম্পাসের ইতিবাচক পরিবেশ বজায় রেখে যৌক্তিক দাবিগুলো প্রশাসনের কাছে তুলে ধরা হবে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

six + 11 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

চবিতে ‘ভয়েস অব স্টুডেন্টস’-এর নতুন কমিটি ঘোষণা, সভাপতি আশিক–সাধারণ সম্পাদক মাহি

Update Time : ১০:০১:২৩ pm, Wednesday, ৪ মার্চ ২০২৬