7:39 am, Thursday, 9 July 2026

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদে দেশে জ্বালানির সংকট এড়াতে আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির বিষয়ে খুব শিগগিরই পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, “জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, সেটাকে আমরা অস্বাভাবিকভাবে দেখছি না। কারণ বর্তমানে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ফলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই কিছু দুশ্চিন্তা রয়েছে।”

তবে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে।

তিনি বলেন, “গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সরবরাহ করেছি। ক্রেতারাও স্বীকার করেছেন, তারা প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন। এই আতঙ্ক দূর করতে হবে। জনগণের দুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।”

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতিতে চাপ তৈরি হয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকার আপাতত জ্বালানি তেলের দাম না বাড়ানোর চেষ্টা করছে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে ভবিষ্যতে মূল্য সমন্বয়ের বিষয়টি জনগণের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি এ সময় পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীর সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight − 6 =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি: প্রতিমন্ত্রী

Update Time : ০৬:৪০:০৫ pm, Friday, ৬ মার্চ ২০২৬