স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, এটি একটি প্রতিষ্ঠান। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদকে স্মরণীয় করে রাখতে হবে, কারণ এই সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করতে হলে জাতীয় সংসদকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, বিরোধীদলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো বিধান নেই। তারপরও সরকার উদারতা দেখিয়েছে। তার মতে, বাংলাদেশ জামায়াতে ইসলামীরও বিষয়টি উদারভাবে গ্রহণ করা উচিত।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 























