১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

রোববার (৮ মার্চ) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—ক্যাম্পের নিরাপত্তা, শরণার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রত্যাবাসন এবং ক্যাম্পে মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ। তিনি বলেন, সরকার এসব বিষয়ে কাজ করছে।

হাইকমিশনার এ বিষয়ে একমত পোষণ করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এ রোহিঙ্গা ইস্যু নিয়ে নিয়মিত আলোচনা হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের মতো রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্বাসী, তবে তা অবশ্যই নিরাপদ হতে হবে।

বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, পুলিশ সংস্কার, অবৈধ ও অনিয়মিত অভিবাসন, সন্ত্রাসবাদ দমন এবং গোয়েন্দা তথ্য বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার। ভিসা প্রতারণা বন্ধ করতে দুই দেশের মধ্যে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্য ইতোমধ্যে একটি খসড়া পাঠিয়েছে বলে তিনি জানান।

এ সময় হাইকমিশনার বলেন, অনিয়মিত অভিবাসন রোধে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন এবং এ বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞ ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে দ্রুত একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করা হবে।

মন্ত্রী পুলিশ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও বন্দি প্রত্যর্পণ বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করে এবং সন্ত্রাসবাদ দমনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

হাইকমিশনার জানান, আগামী ১৬–১৭ মার্চ ভিয়েনাতে অনুষ্ঠিতব্য International Fraud Summit-এর সাইডলাইনে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, ব্রিটিশ হাইকমিশন ঢাকার পলিটিক্যাল কাউন্সিলর টিম ডাকেট, জাস্টিস অ্যান্ড হোম অ্যাফেয়ার্স বিষয়ক কাউন্সিলর রায়ান ডুনকানসন এবং ইন্টারন্যাশনাল লিয়াজোঁ অ্যান্ড মাইগ্রেশন অফিসার আব্দুল ওয়াহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শু/সবা

কক্সবাজারে রাখাইন নারী ফোরামের আয়োজনে নারী দিবস পালিত

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

আপডেট সময় : ০৬:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬