9:42 am, Sunday, 21 June 2026

অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: রংপুরে দুলু

দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যে পিছিয়ে পড়া রংপুর বিভাগকে দেশের মূল উন্নয়নের ধারার সঙ্গে সম্পৃক্ত করে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়নের সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে শিল্পায়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে জমি ও শ্রমের মূল্য তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় শ্রমঘন শিল্প গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা গেলে রংপুর বিভাগ নতুন সরকারের লক্ষ্য বাস্তবায়নে সম্ভাবনাময় শিল্পাঞ্চলে পরিণত হবে।

তিনি আরও বলেন, রংপুর বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, আগামী এক বছরের মধ্যে বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও আঞ্চলিক অর্থনীতি চাঙা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের আট জেলার শিল্পোদ্যোক্তা, রাজনীতিবিদ, সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা রংপুর বিভাগকে এগিয়ে নিতে পৃথক শিল্পনীতি প্রণয়ন, বিশেষ কর রেয়াত সুবিধা প্রদান এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার দাবি জানান। তাদের মতে, এসব উদ্যোগ গ্রহণ করা হলে বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সভায় অংশগ্রহণকারীরা রংপুরের শিল্পখাতের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং রপ্তানিমুখী উৎপাদন খাতকে গুরুত্ব দেওয়া হলে উত্তরাঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × one =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: রংপুরে দুলু

Update Time : ১২:১৯:২৬ pm, Wednesday, ২৫ মার্চ ২০২৬