ঈদগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ–এর ঈদগাঁও থানা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জালাল উদ্দিন, মো. আরমান, নুরুল আলম, আমিরুল আজম সুজন, রেখা বিবি এবং শফি আলম।
এটিএম শিফাতুল মাজদার জানান, অপরাধ দমন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সবসময় কাজ করছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধী, ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
শু/সবা
ঈদগাঁও প্রতিনিধি 






















