5:59 pm, Thursday, 14 May 2026

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৯২

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৯২ শিশু।

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত দেড় মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৬৮ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫৬ শিশুর।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৪ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫১ হাজার ৫৬৭ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হাম সন্দেহে মারা গেছে ১৮৬ শিশু এবং আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৩২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × five =

About Author Information

Popular Post

আইসিসির এপ্রিলে সেরা খেলোয়াড় নাহিদ রানা, বাংলাদেশের গর্বিত অর্জন

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৯২

Update Time : ০৪:১২:৪৪ pm, Tuesday, ১২ মে ২০২৬