6:06 pm, Wednesday, 3 June 2026

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী মন্ডল (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খড়াইল ছাইদুলের বয়লারের সামনে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরসহ চালককে আটক করেছে থানা পুলিশ।
নিহত রমজান আলী মন্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রমজান আলী তার প্রয়োজনীয় কাজ শেষে সকাল সাড়ে ৮টার দিকে মধইল বাজার থেকে চার্জার ভ্যান যোগে ঝলকাহার (তেজাপাড়া) তার বাড়িতে আসছিল। ইতিমধ্যে খড়াইল মোড়ের পার্শে ছাইদুলের বয়লারের সামনে এলে বিপরীত মুখী একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার্জার থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পরে সে। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে তার মাথার মগজ বেড়িয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন কর ঘাতক ট্রাক্টরসহ এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনিপদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান তিনি।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × four =

About Author Information

নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

Update Time : ০৪:৫১:২২ pm, Wednesday, ৩ জুন ২০২৬