5:00 pm, Wednesday, 3 June 2026

যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারে মেসি: স্ক্যালোনি

আসন্ন ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল জল্পনা। তবে সব অনিশ্চয়তা দূর করে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলছেন আর্জেন্টিনার এই মহাতারকা। কিন্তু বিশ্বকাপের পর জাতীয় দলে তাকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের জবাব দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি

এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেন, “যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারে মেসি। আমরা জানি সে কেমন খেলে। তাই ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে নামবে দেখে অবাক হইনি।”

বর্তমানে ৩৮ বছর বয়সী মেসির জন্য এটিই শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্ক্যালোনির মতে, এত রেকর্ড আর ট্রফি জয়ের পরও ফুটবলের প্রতি মেসির ক্ষুধা ও আবেগ এতটুকুও কমেনি।

স্ক্যালোনি বলেন, “মেসি সব সময় সেরা থাকতে চায়। সব সময় দেখিয়ে দেয় যে সে আরও কিছু জিততে চায়।”

এবারের বিশ্বকাপ দীর্ঘ সময়ব্যাপী হওয়ায় মেসির ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার কথাও জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, দলের সব সিদ্ধান্তই মেসির সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।

স্ক্যালোনির ভাষায়, “আমরা যা-ই সিদ্ধান্ত নিই, আগে মেসির সঙ্গে কথা বলি। এখানে বসে বলা কঠিন আমি কী করব। আগে তার সঙ্গে কথা বলব এবং দেখব সে রাজি কি না। অনেক সমস্যা উপেক্ষা করেও মেসি আমাদের হয়ে খেলেছে। দেশকে অনেক কিছু দিয়েছে সে।”

এদিকে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলনে মেসিকে আলাদা করে অনুশীলন করতে দেখা গেছে। এখনও হ্যামস্ট্রিং সমস্যার প্রভাব রয়েছে বলে জানা গেছে। গত ২৪ মে’র পর থেকে মাঠে নামেননি তিনি। পেশির ক্লান্তিও রয়েছে তার।

ফিজিওথেরাপি দলের তত্ত্বাবধানে আলাদা করে কাজ করছেন মেসি। চোটে থাকা অন্য খেলোয়াড়রাও মূল দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fifteen − 7 =

About Author Information

যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারে মেসি: স্ক্যালোনি

Update Time : ০৪:০৫:৫৬ pm, Wednesday, ৩ জুন ২০২৬