9:33 pm, Wednesday, 10 June 2026

টফি অ্যাপে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাংলাদেশের দর্শকেরা কীভাবে দেখবেন, তা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। দেশের ফুটবলপ্রেমীরা এবার ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।

বাংলালিংক জানিয়েছে, তারা ২০২৬ ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার স্বত্ব অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠানটির ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি অ্যাপের মাধ্যমে বাংলাদেশে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, টফি অ্যাপে খেলা উপভোগ করতে নির্দিষ্ট ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে হবে। তবে প্যাকেজের মূল্য ও সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান কর্মকর্তা তাইমুর রহমান এক বিবৃতিতে বলেন, এই স্বত্ব অর্জনের মাধ্যমে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী যেকোনো স্থান থেকে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। শক্তিশালী নেটওয়ার্ক ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে দর্শকরা উন্নত মানের লাইভ সম্প্রচার পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ফলে প্রচলিত টেলিভিশনে খেলা দেখার বিষয়ে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী ১১ জুন যৌথভাবে আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা-এ শুরু হবে। প্রায় এক মাসব্যাপী এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।

এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে। নতুন এই ফরম্যাটে ম্যাচের সংখ্যা বাড়ছে এবং টুর্নামেন্ট আরও বিস্তৃত ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

7 + 3 =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

টফি অ্যাপে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ

Update Time : ০৪:৪০:১২ pm, Thursday, ৪ জুন ২০২৬