টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫’শ মিটার চায়না জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। পরে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত চায়না জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিনলক্ষ টাকা। আর জব্দকৃত মশারী জাল থানায় হস্তান্তর করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন, “অবৈধ চায়না জাল ব্যবহার ও বিপননের বিরুদ্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। যমুনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫’শ মিটার চায়না জাল ও ৪ হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। “
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত চায়না জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ব্যবহার অনুপযোগী করা হয়। এছাড়া জব্দকৃত মশারি বেড় জাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভূঞাপুর থানায় হস্তান্তর করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। এসময় উপজেলা মৎস্য অফিসার মোছাঃ রিমা খাতুন ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ি ও স্থল পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
শু/সবা
ভূঞাপুর উপজেলা প্রতিনিধি: 





















