10:02 pm, Monday, 29 June 2026

সম্পর্কের কথা জানালেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নীহা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে তিনি এ ইঙ্গিত দেন। পরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিতও করেন।

ফেসবুকে নীহা শুধু ‘এনগেজড’ স্ট্যাটাস দিলেও এটি বাগদান নাকি প্রেমের সম্পর্ক—সেটি স্পষ্ট করেননি। পাশাপাশি নিজের সঙ্গীর পরিচয়ও প্রকাশ করেননি। ফলে বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এ বিষয়ে নীহা বলেন, “আমি এংগেজমেন্টের কথা উল্লেখ করিনি; আমি লিখেছি এংগেজড। অর্থাৎ আমি এখন সিঙ্গেল না। কারো না কারো সঙ্গে সম্পর্কে আছি। সময় হলে তার পরিচয়ও পাবেন।”

এর আগে প্রায় চার মাস আগে সামাজিক মাধ্যমে নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। তখন তিনি সেই খবর অস্বীকার করেছিলেন। তবে এবার নিজেই প্রেমের সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করলেও সঙ্গীর পরিচয় গোপন রেখেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে প্রচারিত লাভ সেমিস্টার নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় নাজনীন নাহার নীহার। এরপর আশিকি, যুগল, মন দুয়ারী, মেঘবালিকা, নীলাঞ্জনা, জনম জনমে ও **মায়াপাখি**সহ একাধিক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তিনি জিয়াউল ফারুক অপূর্ব এবং ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছেন।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

10 − 10 =

About Author Information

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

সম্পর্কের কথা জানালেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা

Update Time : ০৫:৪৫:২৭ pm, Monday, ২৯ জুন ২০২৬