দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি জুন মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। আর চলতি বছর এখন পর্যন্ত মোট ১৮ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।
সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
এ সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৫ হাজার ৯২৪ জনে পৌঁছেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১০০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৫ হাজার ৪৫৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন এবং মে মাসে ১ জন মারা যান। জুন মাসে পরিস্থিতির অবনতি ঘটায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 
























