১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতীবান্ধায় কৃষি মেলা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ পরিচালক সাইখুল আরিফিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগের উপ পরিচালক শফিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা সহকারী কমিশনার (ভুমি) দুলাল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, জাসদের কেন্দ্রীয় নেতা কমরেড শওকত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হাসান আল মোহসিন, গাজী সান্নিধ্য, তুরাগসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে একটি র‍্যালি শুরু হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণের স্টল পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিলিং স্টেশনে গাড়ির লাইন, তীব্র যানজট

হাতীবান্ধায় কৃষি মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫