বিওএর কাছে ৪২ কোটি টাকার হিসাব চায় সরকার » দৈনিক সবুজ বাংলা
০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিওএর কাছে ৪২ কোটি টাকার হিসাব চায় সরকার

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য সরকারের কাছ থেকে প্রতিবছরই অর্থ বরাদ্দ পেয়ে থাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সেই অর্থ কিভাবে খরচ হলো তার হিসাব অডিট করে সরকারকে প্রতিবেদন জমা দেওয়া সংস্থাটির জন্য বাধ্যতামূলক। অথচ ২০২০-২১ অর্থবছর থেকে পেয়ে আসা বরাদ্দের কোনো অডিট প্রতিবেদন সরকারকে দেয়নি বিওএ। ওই সময় থেকে ২০২৪-২৫ অর্থ বছর পর্যন্ত সরকার বিওএকে বরাদ্দ দিয়েছে মোট ৪২ কোটি ৪০ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা।

সরকার ২০২০-২১ অর্থবছরে বিওএকে বরাদ্দ দিয়েছিল ৪ কোটি ৪৫ লাখ টাকা।

পাঁচ অর্থবছরের বরাদ্দ দেওয়া অর্থের অডিট জমা না পেয়ে নড়েচড়ে বসেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অডিট প্রতিবেদন জমা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়েছে বিওএকে।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

বিওএর কাছে ৪২ কোটি টাকার হিসাব চায় সরকার

আপডেট সময় : ০৬:৫৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫