০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসি এখনো নিশ্চিত নন পরের বিশ্বকাপে খেলার

কাতারে লিওনেল মেসি ফাইনালের আগে শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছিলেন। তবে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে এখনো মাঠে সমহিমায় দাপিয়ে বেড়াচ্ছেন। পরের বিশ্বকাপে তার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়, হাতে মাত্র ৭৬ দিন বাকি।

মৌরিতানিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে তাকে বেঞ্চে রাখা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। ম্যাচের আগে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসি এখনও সিদ্ধান্ত নেননি তিনি আসন্ন বিশ্বকাপে খেলবেন কি না।

স্কালোনি বলেন, “এটা তাকে জিজ্ঞাসা করার মতো বিষয়। আমি যতদূর জানি, আপনারাও সেটা জানেন। তার বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে আমি সবকিছু করছি। এটা তার মানসিক ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।” তিনি আরও যোগ করেন, “সবাই তাকে দেখতে চায়। আমি চাই সে খেলুক, কিন্তু সিদ্ধান্ত নেবে সে নিজেই। আমাদের কোনো তাড়া নেই। আমরা আশাবাদী সে থাকবে।”

দুই প্রীতি ম্যাচ—মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে—এবারের স্কোয়াডে মেসি থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ। তবে তিনি শুরুর একাদশে থাকবেন কি না তা দেখার বিষয়।

আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ‘জে’ গ্রুপে তাদের খেলা হবে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

শু/সবা

উন্নয়ন ও সুশাসনে ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার প্রত্যয়

মেসি এখনো নিশ্চিত নন পরের বিশ্বকাপে খেলার

আপডেট সময় : ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬