দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ, সেটি আগেই জেনে গিয়েছিল সবাই। অবশেষে সেই সিরিজের সূচি সামনে এসেছে। সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে উইন্ডিজরা।
আসন্ন সেই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ঢাকা ও চট্টগ্রামে হবে সিরিজের ম্যাচগুলো।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৮ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২০ ও ২৩ অক্টোবর তিন ম্যাচের সবগুলোই হবে মিরপুর শেরেবাংলায়।
টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ২৭ ও ৩০ সেপ্টেম্বর হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি এবং শেষ ম্যাচটি হবে ১ নভেম্বর।
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবশেষ প্রস্তুতি মঞ্চ এই সিরিজ দুই দলের জন্য।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবর
তৃতীয় ওয়ানডে ২৩ অক্টোবর
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি ১ নভেম্বর
এমআর/সবা


























