2:24 pm, Sunday, 3 May 2026

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন আবেদন করেন।

পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ০৯৩ জন।

এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন। পাশের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। গত ২৭ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান শাখার ৭ হাজার ২১২ জন, মানবিক শাখার ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ১০৯ জন রয়েছেন।

এছাড়া ৪ হাজার ২৭৮ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজের নাফিম ফুয়াদ ফাতিন প্রথম, নটরডেম কলেজের মাহির আহমেদ দ্বিতীয় এবং নটরডেম কলেজের নাবিদ হাসান তৃতীয় স্থান অর্জন করেছেন।

ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া মোবাইল থেকে DU SCI <roll no> লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। কোটায় আবেদনকারীদের ১ থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিসে জমা দিতে হবে। ফল পুনঃনিরীক্ষণের আবেদন ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ৩ ফেব্রুয়ারি ২০২৬।

এমআর/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one + thirteen =

About Author Information

M Rahman

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Update Time : ০৯:৩৭:১১ pm, Monday, ২৬ জানুয়ারী ২০২৬