স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সভাপতি নির্বাচন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, জোয়ান লাপোর্তার পদত্যাগের মধ্য দিয়ে। লাপোর্তা আবারও সভাপতি পদে প্রার্থী, আর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভিক্টর ফন্ট।
নির্বাচনের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যেই ভিক্টর ফন্টকে সমর্থন করেছেন। তবে লিওনেল মেসি এই বিষয়ে নীরব রয়েছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট জানায়, মেসি এবার নির্বাচনে ভোট দেবেন না এবং কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ বা সমর্থনও করবেন না। তিনি জানেন, তার সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে।
মেসির এমন অবস্থানের প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির সঙ্গে ব্যস্ত ফুটবল ক্যারিয়ার। যদিও তিনি বার্সেলোনার রাজনীতির বাইরে থাকছেন, ভবিষ্যতে পরিস্থিতি ভিন্ন হতে পারে।
শু/সবা

























