বিশ্বকাপ না খেলায় ক্ষোভ, আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন » দৈনিক সবুজ বাংলা
০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ না খেলায় ক্ষোভ, আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় টাইগারদের অনুপস্থিতি ঘিরে শুরু থেকেই নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, বিশ্বকাপে না খেলা সরকারের সিদ্ধান্ত। পরে অবশ্য তিনি বক্তব্য পাল্টে জানান, এটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল।

এবার এ ইস্যুতে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,
‘খাঁড়ার ওপর দাঁড়িয়ে এভাবে মিথ্যা কথা বলা হবে—আমি ভাবতেই পারিনি। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন—এটা আমরা মানতে পারছি না।’

সালাউদ্দিন আরও বলেন, ‘আমিতো জানি আমার দুইটা খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমরা তাদের অদম্য কাপ টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—ওটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে ‘রিগ্রেটের কোনো প্রশ্নই আসে না’। তিনি দাবি করেন, বিসিবি ও খেলোয়াড়রা দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বক্তব্যটি ঘিরে সমালোচনা তৈরি হলে পরে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সংসদে পাস ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল-২০২৬

বিশ্বকাপ না খেলায় ক্ষোভ, আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

আপডেট সময় : ০৩:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬