০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলালো ইবির হল প্রশাসন

সমালোচনার মুখে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের নিয়ে রমজান উপলক্ষে ইফতার আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীদের নিয়েই ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন। তবে ইফতারের আয়োজন একদিন পিছিয়ে আগামী ৯ মার্চ আয়োজিত হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, প্রভোস্ট কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইফতার একদিন পিছিয়ে আমাদের আবাসিক অনাবাসিক প্রতিটি শিক্ষার্থীদের নিয়েই ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (৭ ই মার্চ) দুপুর আড়াইটার মধ্যে সবাইকে স্ব স্ব হল থেকে টোকেন সংগ্রহ করতে হবে। অনাবাসিক শিক্ষার্থীদেরও আইডি কার্ড দেখিয়ে টোকেন নিতে হবে৷ আমাদের পরিকল্পনা রয়েছে সব হলে একই মেন্যুর খাবার সরবরাহের।

এর আগে, গত ২রা মার্চ অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে শুধু আবাসিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে মাহে রমজান উপলক্ষে হল প্রশাসনের উদ্যোগে ইফতার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে এহেন বৈষম্যের প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন ও শিক্ষার্থীবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সমভাবে মূল্যায়নের দাবি জানান তারা। এরই প্রেক্ষিতে আজ পূর্বে গৃহীত সিদ্ধান্ত থেকে সরে আসে ইবির হল প্রশাসন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

চবিসাসের বেস্ট ফিচার রিপোর্টার সবুজ বাংলার শামীম হোসাইন

সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলালো ইবির হল প্রশাসন

আপডেট সময় : ০৩:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬