5:16 am, Wednesday, 29 April 2026

ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইসরায়েলের

ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বুধবার ইরানের রাজধানী তেহরান-এ ইরানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের একটি এফ-৩৫ যুদ্ধবিমান।

বিধ্বস্ত হওয়া ইরানি বিমানটি একটি ইয়াক-১৩০ যুদ্ধবিমান। ১৯৯৬ সালে এই সিরিজের বিমান তৈরি শুরু করে রাশিয়া। ইসরায়েলের দাবি অনুযায়ী, বিধ্বস্ত বিমানটিও রাশিয়ার তৈরি।

ইরানি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। কারণ, সামরিক অভিযানে ইরান সাধারণত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ওপর বেশি নির্ভরশীল। সাম্প্রতিক বিভিন্ন সংঘাতে দেশটি ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে, তবে যুদ্ধবিমানের ব্যবহার তুলনামূলক কম।

ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, গত ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি যুদ্ধবিমান ভূপাতিত হলো।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two + eighteen =

Popular Post

বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, শাহজালালে বাড়তি নজরদারি

ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইসরায়েলের

Update Time : ০৮:৩৫:০৩ pm, Wednesday, ৪ মার্চ ২০২৬