9:08 pm, Wednesday, 8 July 2026

ইরান-এর যুদ্ধজাহাজে হামলা নিহত ৮৭

ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর ওই জাহাজে হামলার পর আরও বহু নাবিক নিখোঁজ রয়েছেন।

পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজ ডুবিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এএফপি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে ইরানি জাহাজে মার্কিন সাবমেরিনের হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন বলে শ্রীলঙ্কা-র উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন।

তিনি বলেন, ডুবে যাওয়া জাহাজের প্রায় ১০০ জন এখনও নিখোঁজ। এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানান, নথি অনুযায়ী জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন।

শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ইরানের নৌবাহিনীর ‘আইআরআইএস ডেনা’ জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পর তারা ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া তথ্য সঠিক হলে, এখনও প্রায় ৬৮ জন আরোহীর খোঁজ মেলেনি।

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি এখনো প্রকাশ করা হয়নি।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twelve + sixteen =

Popular Post

সংগঠনের আদর্শ রক্ষায় যুবদলের ৩০০ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে: যুবদল সভাপতি

ইরান-এর যুদ্ধজাহাজে হামলা নিহত ৮৭

Update Time : ০৯:২৫:০২ pm, Wednesday, ৪ মার্চ ২০২৬