2:10 pm, Sunday, 21 June 2026

জ্বালানি তেলের সংকট নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। সরকারে আসার আগ থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

12 + twelve =

About Author Information

ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

জ্বালানি তেলের সংকট নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

Update Time : ০৪:৩৯:০২ pm, Monday, ২৩ মার্চ ২০২৬