ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী Haifa-তে একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ২ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের বরাত দিয়ে The Times of Israel এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে শহরের একটি আবাসিক এলাকার ৫ তলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে ১১ জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও কয়েকজন।
ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও জরুরি সেবা কর্মীরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে Magen David Adom (এমডিএ)-এর হাইফা শাখায়।
উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও আরও ২ জন নিখোঁজ রয়েছেন, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন ছিল প্রায় ৪৫০ কেজি, যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে।
উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
শু/সবা

























