জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনে বিলটি অনুমোদন দেওয়া হয়।
বিলটি সংসদে উত্থাপন করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়ী হয় এবং বিলটি পাস হয়।
এছাড়া একই দিনে ‘বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল-২০২৬’ও সংসদে পাস হয়েছে, যা উচ্চশিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শু/সবা

























