11:33 am, Thursday, 11 June 2026

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ২ জুলাই থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ড, রাজশাহী শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, সিলেট শিক্ষা বোর্ড, দিনাজপুর শিক্ষা বোর্ডময়মনসিংহ শিক্ষা বোর্ড—এই নয় বোর্ডে একসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন সকালেই আবশ্যিক বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে।

এইচএসসি পরীক্ষার রুটিন দেখুন এখানে>>>

জুলাই মাসজুড়ে ধারাবাহিকভাবে আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ জুলাই বাংলা ২য় পত্র, ৬ ও ৮ জুলাই ইংরেজির দুই পত্র এবং ১১ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা নেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, রসায়ন, ইতিহাসসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাসের শেষদিকে অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।

আগস্টের শুরুতেও কিছু পরীক্ষা চলবে। ৩০ জুলাই ও ১ আগস্ট মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা ও চারু ও কারুকলা; ২ ও ৪ আগস্ট উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা; এবং ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, সমাজবিজ্ঞান ও সমাজকর্মের মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে জমা দিতে হবে।

পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (সিকিউ) অংশ অনুষ্ঠিত হবে, মাঝখানে কোনো বিরতি থাকবে না। ১০০ নম্বরের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা।

এছাড়া সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা গেলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর ও মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি পরীক্ষার্থীর জন্য তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen − 11 =

About Author Information

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

Update Time : ০৪:১৫:৩৬ pm, Wednesday, ২২ এপ্রিল ২০২৬