5:16 pm, Thursday, 14 May 2026

২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে শুরু

ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। একই বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন, যা শেষ হবে ১৩ জুলাই।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আগেভাগেই রুটিন প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে পরীক্ষার ফল প্রকাশে প্রায় দুই মাস সময় লাগে। তবে এই সময় আরও কমিয়ে আনার চেষ্টা করছে সরকার।

বই উৎসব নিয়ে শঙ্কার কিছু নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার কারণে জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাতে কোনো সমস্যা হবে না।

এছাড়া পরীক্ষার মূল্যায়নের সুযোগ রেখে সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, পরবর্তী সংসদ অধিবেশনেই আইনটি পাস হতে পারে।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 + fourteen =

About Author Information

Popular Post

আইসিসির এপ্রিলে সেরা খেলোয়াড় নাহিদ রানা, বাংলাদেশের গর্বিত অর্জন

২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে, এইচএসসি জুনে শুরু

Update Time : ০৪:১৬:০৬ pm, Thursday, ১৪ মে ২০২৬