ভারতে মুক্তি পেয়েই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ঐতিহাসিক ড্রামা রাজা শিবাজি। মুক্তির প্রথম দিনেই ছবিটির আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৫ কোটি রুপি।
বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, হিন্দি ও মারাঠি—দুই ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটির বড় সাফল্য এসেছে মারাঠি সংস্করণ থেকে। প্রথম দিনে মারাঠি ভার্সন থেকে আয় হয়েছে ৮ কোটি রুপি, আর হিন্দি ভার্সন থেকে এসেছে ৩ দশমিক ৩৫ কোটি রুপি।
মুক্তির দিন দেশজুড়ে মোট প্রায় ৬ হাজার প্রদর্শনী ছিল ছবিটির। এর মধ্যে প্রায় ১৯০০টি মারাঠি প্রদর্শনীতে দর্শক উপস্থিতির হার ছিল ৬৮ শতাংশ। অন্যদিকে, ৪২০০টি হিন্দি প্রদর্শনীতে উপস্থিতি ছিল তুলনামূলক কম, মাত্র ১৬ শতাংশ।
জিও স্টুডিওস এবং মুম্বাই ফিল্ম কোম্পানি-র প্রযোজনায় নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মাঞ্জরেকর এবং ফারদিন খান। এছাড়া বিশেষ উপস্থিতিতে দেখা গেছে সালমান খান-কেও।
একই দিনে মুক্তি পাওয়া এক দিন সিনেমাটিকে বড় ব্যবধানে ছাড়িয়ে গেছে ‘রাজা শিবাজি’। প্রথম দিনে ‘এক দিন’-এর আয় ছিল মাত্র ১ কোটি রুপি।
সবুজ বাংলা বিনোদন ডেস্ক 






















