বলিউডে সুখবর—অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ সুখবর জানান তারা।
ইনস্টাগ্রামে শেয়ার করা যৌথ পোস্টে তাদের প্রথম সন্তান দুয়া সিং-কে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা যায়, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। ভক্ত-অনুরাগীরা অভিনন্দন জানিয়ে ভালোবাসায় ভরিয়ে দেন এই তারকা দম্পতিকে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা সন্তান দুয়া। এর আগে ২০১৩ সালে গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা সিনেমার সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১৪ নভেম্বর লেক কোমো-তে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন তারা।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত ক্ষেত্রেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় তারকা জুটি।
শু/সবা


























