3:26 am, Monday, 18 May 2026

কক্সবাজার জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি 

পর্যটন নগরী কক্সবাজার জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক মো: আ: মান্নান এর মাধ্যমে স্মারকলিপিটি দিয়েছেন জেলার সর্বোচ্চ স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স।
স্মারকলিপিতে বলা হয়েছে, কক্সবাজার জেলা সদর হাসপাতাল পর্যটন নগরী ও রোহিঙ্গাদের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল। জেলা শহর ছাড়াও পার্শ্ববর্তী বান্দরবান জেলা ও রোহিঙ্গা জনগোষ্ঠিরা প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে সেবা নিতে আসেন। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো-দীর্ঘ সময় অতিবাহিত হলেও হাসপাতালটিতে আধুনিক চিকিৎসার নূন্যতম সুবিধা নিশ্চিত করা হয়নি। বর্তমানে এই অঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষের চিকিৎসা সেবার এই কেন্দ্র একপ্রকার ভঙ্গুর অবস্থায় রয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, অকেজো পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি। সেই কোন স্থায়ী একজন কিডনি ডাক্তার। করোনাকালীন সময় থেকে ১০ শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হলেও সেটি পূর্ণাঙ্গ নয়।
প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় পূর্ণাঙ্গ আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টারের মূল্যবান যন্ত্রাংশ দীর্ঘ দিন ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে। হাসপাতালে কিডনি ডায়ালাইসিস কেন্দ্র অনুমোদন পেয়ে যন্ত্রপাতি পাওয়া গেলেও তা চালুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতাল, চট্টগ্রাম ও ঢাকায় স্থানান্তর করতে গিয়ে পথেই অনেকের মৃত্যু ঘটছে, যা এই অঞ্চলের মানুষের জন্য চরম অমানবিক। দ্রুত ডায়ালাইসিস ইউনিট, পুর্নাঙ্গ আইসিইউ চালু, আইসিইউ-সিসিইউ-এইচডিইউ এ্যাম্বুলেন্স চালুর দাবি জানানো হয়।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twelve − four =

About Author Information

Popular Post

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অভিবাসন সহযোগিতা নিয়ে আইওএম–বাংলাদেশ হাইকমিশনের বৈঠক

কক্সবাজার জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি 

Update Time : ০৯:২৭:৫৪ pm, Sunday, ১৭ মে ২০২৬