10:12 pm, Sunday, 17 May 2026

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অভিবাসন সহযোগিতা নিয়ে আইওএম–বাংলাদেশ হাইকমিশনের বৈঠক

শ্রীলঙ্কা ও মালদ্বীপে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর চিফ অব মিশন ক্রিস্টিন পারকো মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৭ মে) মালেতে বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত এ বৈঠকে আঞ্চলিক অভিবাসনসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত, মানবিক ও টেকসই সমাধান নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ হাইকমিশন জানায়, বৈঠকে মালদ্বীপে অবস্থানরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় আইওএম-এর পক্ষ থেকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে চলমান কার্যক্রম তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল ও ফিলিপাইনের হাইকমিশনসমূহের সমন্বয়ে একটি “মাইগ্রেশন অ্যাডভাইজরি গ্রুপ” গঠনের সম্ভাবনাও আলোচনা করা হয়।

এছাড়া মালদ্বীপে মাইগ্র্যান্ট ওয়ার্কার রিসোর্স সেন্টারের কার্যক্রম আরও শক্তিশালী করা এবং বহুপক্ষীয় অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়েও মতবিনিময় হয়।

হাইকমিশনার নাজমুল ইসলাম বলেন, মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীরা তাদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে দেশটির অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পাশাপাশি রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা।

তিনি আরও বলেন, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সেবাপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

বৈঠকে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে যৌথভাবে সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি, সম্মেলন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − 9 =

About Author Information

Popular Post

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অভিবাসন সহযোগিতা নিয়ে আইওএম–বাংলাদেশ হাইকমিশনের বৈঠক

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অভিবাসন সহযোগিতা নিয়ে আইওএম–বাংলাদেশ হাইকমিশনের বৈঠক

Update Time : ১০:১১:০৩ pm, Sunday, ১৭ মে ২০২৬