3:27 am, Monday, 18 May 2026

মিয়ানমারে পাচারকালে ৩টি ফিশিং বোট,২৪শ বস্তা সিমেন্ট নিয়ে ৩৩জন আটক

মিয়ানমারের পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৩টি ফিশিং বোট, ২ ৪০০ বস্তা সিমেন্ট সহ ৩৩ জন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
শাহপরীর দ্বীপ জেটিঘাটে টেকনাফ শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড স্টেশনে রবিবার দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী।
এর আগে কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।
মো. মুত্তাকীন সিদ্দিকী জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও জোরদার করা হয়েছে।
জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড আরও জানায়, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × 2 =

About Author Information

Popular Post

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অভিবাসন সহযোগিতা নিয়ে আইওএম–বাংলাদেশ হাইকমিশনের বৈঠক

মিয়ানমারে পাচারকালে ৩টি ফিশিং বোট,২৪শ বস্তা সিমেন্ট নিয়ে ৩৩জন আটক

Update Time : ০৯:২৯:৩৭ pm, Sunday, ১৭ মে ২০২৬