1:32 am, Monday, 18 May 2026

ঈদগাঁওতে বাজুসের নির্বাচনে আরিফ সভাপতি বিজন সম্পাদক

oplus_2

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুস কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব পরিবেশে শেষ হয়েছে। বাজারের স্বর্ণপট্টি এলাকায় বাজুস সমিতির অফিস কক্ষে ১৭ মে রোববার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত ২০২৬-২৮ মেয়াদের জন্য এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেল আড়াইটার পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি- ২৬ এর প্রধান নির্বাচন কমিশনার মৃণাল আচার্য্য।
ঘোষিত ফলাফল মতে সভাপতি পদে আরিফুর রহিম (হাতি) ২৩ ভোটে, সহ-সভাপতি পদে উজ্জ্বল ধর (কাঁঠাল) ৪০ ভোটে, সাধারণ সম্পাদক পদে বিজন ধর (ঈগল) ৩৬ ভোটে এবং সাংগঠনিক সম্পাদক পদে তাপস দে (রজনীগন্ধা) ৩৬ ভোটে নির্বাচিত হন।
 নির্বাচিত ৪ সদস্য হচ্ছেন টিংকু দত্ত (চিংড়ি), সুমল ধর (কাতাল মাছ), অজয় ধর (ফুটবল)  এবং সৈকত ধর (সিলিং ফ্যান)।
এর আগে কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল ধর এবং প্রচার ও দপ্তর সম্পাদক পদে অয়ন ধর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোট গ্রহণ কর্মকর্তা ছিলেন শিক্ষক রাজন আচার্য্য ও জয়নাল আবেদীন।
 ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি সুভাষ ধর ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান গণি, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ-সভাপতি রায়হান আমিন, ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, বিএনপি নেতা মোহাম্মদ আজমগীর, এমইউপি নুরুল হুদা, সুমন কান্তি দে,
ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম, আবু হেনা সাগর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী সেলিম, খোকন ধর, পরিমল দে, সুলাল ধর, সংবাদকর্মী এস, এম, তারেকুল হাসান (তারিক), সংবাদকর্মী আলা উদ্দিন সহ সংশ্লিষ্টরা।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাজী সেলিম জানান, নির্বাচনে ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সমিতির ভোটার মনজুরুল হক চৌধুরী জানান, নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতির যথাযথ প্রতিফলন ঘটেছে। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনটিকে অসাম্প্রদায়িক সমিতিতে রূপ দিতে যে আহ্বান জানিয়েছিলেন সদস্য- ভোটাররা তা সঠিকভাবে মূল্যায়ন করেছেন। এর মাধ্যমে সমিতির কার্যক্রম ভবিষ্যতে বেগবান ও শক্তিশালী হবে।
ফলাফল ঘোষণার পর বিজয়ীদের নিয়ে উপস্থিত সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করে। বিজয় মিছিলও বের করা হয়।
শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 + 9 =

About Author Information

Popular Post

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও অভিবাসন সহযোগিতা নিয়ে আইওএম–বাংলাদেশ হাইকমিশনের বৈঠক

ঈদগাঁওতে বাজুসের নির্বাচনে আরিফ সভাপতি বিজন সম্পাদক

Update Time : ০৯:৩৬:০২ pm, Sunday, ১৭ মে ২০২৬