রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।
তিনি জানান, ধানমন্ডি ৩২ নম্বর, তাকওয়া মসজিদ ও সোবহানবাগ মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতা–কর্মীরা রয়েছেন।
জিসানুল হক বলেন, আটক ব্যক্তিরা বড় ধরনের ঝটিকা মিছিলের পরিকল্পনা করছিলেন। নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে এলাকায় টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশের দাবি, এই মিছিলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনাও ছিল।
সবুজ বাংলা অনলাইন 





















