ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী–র ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২২ মে) বিকেলে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে এনসিপির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে একই দিন জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারী–র ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ কথা বলার জন্য তার কাছে এগিয়ে যান। এ সময় পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 





















