1:55 am, Saturday, 23 May 2026

৭ জুন বিসিবি নির্বাচন, জমা পড়েছে ৩৩টি মনোনয়নপত্র

আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর পরিচালনা পর্ষদের নির্বাচন। শুক্রবার (২২ মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান

তিনি বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। তিনটি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ তাহেরুল হক চৌহান জানান, ক্যাটাগরি-১ এ জমা পড়েছে ১৪টি মনোনয়নপত্র, ক্যাটাগরি-২ এ ১৮টি এবং ক্যাটাগরি-৩ এ একটি মনোনয়নপত্র জমা হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার (২৩ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

রিটার্নিং অফিসার জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্র ও নির্বাচন পরিচালনা নীতিমালার আলোকে মনোনয়নপত্র যাচাই করা হবে।

শু/সবা
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − 1 =

About Author Information

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার

৭ জুন বিসিবি নির্বাচন, জমা পড়েছে ৩৩টি মনোনয়নপত্র

Update Time : ০৭:৪১:৪০ pm, Friday, ২২ মে ২০২৬