আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ফিফার কাছে জমা দেওয়ার সময়সীমা শেষ দিনে এসে ৫৫ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এই তালিকা থেকে চূড়ান্তভাবে ২৬ জন খেলোয়াড় নির্বাচন করা হবে।
দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। ছয়জন গোলরক্ষকের এই তালিকায় তিনি সুযোগ পেয়েছেন রিভার প্লেট থেকে।
এ ছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো এবং হেতাফের জাইদ রোমেরোও স্কোয়াডে আছেন। দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে এবং ক্লদিও এচেভেরির মতো তরুণ ও উদীয়মান খেলোয়াড়রা।
দলের অভিজ্ঞ তারকাদের মধ্যে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি। আক্রমণভাগে শক্তি বাড়াতে একাধিক তরুণ ফরোয়ার্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্কালোনির ঘোষিত এই বড় স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণে ভারসাম্য আনার চেষ্টা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, চূড়ান্ত ২৬ জনের দলে জায়গা পেতে দারুণ প্রতিযোগিতা হবে খেলোয়াড়দের মধ্যে।
আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও শক্তিশালী দল গঠন করছে বলে মনে করা হচ্ছে।
শু/সবা
সবুজ বাংলা ক্রীড়া ডেস্ক 























