7:05 pm, Saturday, 23 May 2026

পর্তুগালে এনসিপি নেতার ওপর হামলার ভিডিও ভাইরাল

লিসবন–এ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন–এর ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার ভোরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি পার্কে কয়েকজন যুবক আকতার হোসেনের দিকে ডিম নিক্ষেপ করছেন। পরে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনাও ঘটে। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে সরে যান।

ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া না গেলেও বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টার দিকে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে হামলার অভিযোগ করা হয়। সেখানে তিনি দাবি করেন, পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ ছাত্রলীগ–এর কর্মীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

পর্তুগালপ্রবাসী কয়েকজনের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ব্যক্তিগত সফরে পর্তুগালে যান আকতার হোসেন। তিনি লিসবনের একটি পার্কে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় এনসিপি সিলেট মহানগর শাখা–এর যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী বলেন, ভিডিওতে দেখা হামলাটি ছাত্রলীগের কিছু কর্মী চালিয়েছে বলে তাঁদের ধারণা।

পরে এনসিপি সিলেট জেলার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে হামলার নিন্দা জানানো হয়। বিবৃতিতে দাবি করা হয়, “নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীরা” আকতার হোসেনের ওপর হামলা চালিয়েছে। একই সঙ্গে দেশে ও বিদেশে থাকা দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 3 =

About Author Information

Popular Post

গাজা যুদ্ধকালীন ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ৫১টি দেশ

পর্তুগালে এনসিপি নেতার ওপর হামলার ভিডিও ভাইরাল

Update Time : ০৬:৫৬:২৯ pm, Saturday, ২৩ মে ২০২৬