7:13 pm, Wednesday, 3 June 2026

সালিশের ভিডিও করাকে কেন্দ্র করে হবিগঞ্জে ফের সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খরকি গ্রামে সালিশ বৈঠকের ভিডিও ধারণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বুধবার (৩ জুন) সকাল থেকে আবারও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। নতুন করে আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে টাকা লেনদেনকে কেন্দ্র করে একই গ্রামের কালাকরীর ছেলে আহমদ ও মুর্শেদ কামালের ছেলে তোফাজ্জলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার (২ জুন) বিকেলে গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

সেই বৈঠকে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হন।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকালের সংঘর্ষ নিয়ন্ত্রণে ৩টি টিয়ারশেল ও ৭টি রাবার বুলেট নিক্ষেপ করা হয়। আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।

শু/সবা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + eighteen =

About Author Information

গুরুতর অসুস্থ ছোটপর্দার অভিনেতা আব্দুল হান্নান শেলী

সালিশের ভিডিও করাকে কেন্দ্র করে হবিগঞ্জে ফের সংঘর্ষ, আহত শতাধিক

Update Time : ০৬:৫৮:১৪ pm, Wednesday, ৩ জুন ২০২৬