বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে, যা হবে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ।
তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৩ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ চেয়েছিল। তবে প্রধানমন্ত্রী ২ শতাংশ বরাদ্দ রাখার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ২০২২ সালের পর থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। এই খাত থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে আগামী এক মাসের মধ্যে থোক বরাদ্দ থেকে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা পুনরায় চালু করা হবে।
শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন বাজেটের মাধ্যমে শিক্ষা খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষক কল্যাণে ইতিবাচক পরিবর্তন আসবে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 

























